editor

প্রকাশিত: 11:07 AM, September 22, 2020

রুপার অলংকারে প্রতারিত গ্রাহক

রুপার অলংকারে প্রতারিত গ্রাহক

বিয়েশাদিতে রুপার অলংকারের চাহিদা বাড়ছে। তবে ইমিটেশন জুয়েলারি রুপার অলংকার নামে বিক্রি করে আসছিলেন একশ্রেণির ব্যবসায়ীরা। তাতে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা।

বিশৃঙ্খল এই রুপার বাজারে লাগাম টানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার মতো রুপার অলংকারেও হলমার্ক (মাননির্ণয়) বাধ্যতামূলক করেছে সংগঠনটি। সেই সঙ্গে ছয় মাস থেকে এক বছরের মধ্যে সনাতন পদ্ধতির রুপার অলংকার তৈরি ও বিক্রি নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছেন সমিতির নেতারা।

হলমার্ক বাধ্যতামূলক করার পাশাপাশি রুপার অলংকারের দামও বেঁধে দিয়েছে সমিতি। তাতে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার অলংকারের দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার কিনতে লাগবে যথাক্রমে ১ হাজার ৪৩৪ ও ১ হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

রুপার অলংকারের বাজারে শৃঙ্খলা আনতে ১ সেপ্টেম্বর জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করে সংগঠনটির বর্তমান নেতৃত্ব। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সমিতি রুপার অলংকারেও হলমার্ক বাধ্যতামূলক করার পাশাপাশি দাম নির্ধারণ করেছে।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ‘রুপার অলংকার নিয়ে ক্রেতারা অনেক দিন ধরেই ঠকছিলেন। অনেক ক্ষেত্রে ইমিটেশন জুয়েলারি রুপার অলংকার বলে চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। তাই রুপার বাজারের মানোন্নয়নের উদ্যোগ নিয়েছি।’

এক যুগ আগেও সোনার অলংকার ভাঙালে শেষ পর্যন্ত কতটুকু বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, তা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে সংশয় ছিল। ২০০৭ সালে হলমার্ক বাধ্যতামূলক করে জুয়েলার্স সমিতি।তখন থেকে অলংকারের গায়ে কতটুকু বিশুদ্ধ সোনা আছে, তা খোদাই করে লিখে দেয় বিক্রেতা। অলংকার কেনার রসিদেও বিষয়টি লেখা থাকে।

সাধারণত অলংকার প্রস্তুত করার পর দুই প্রতিষ্ঠান বাংলা গোল্ড ও ঢাকা গোল্ড আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তা পরীক্ষা করে বিশুদ্ধ সোনার পরিমাণ বের করে। ব্র্যান্ড ও স্বনামধন্য জুয়েলার্সগুলো সেটি মেনে চললেও মফস্বলের ছোট-মাঝারি প্রতিষ্ঠান হলমার্কের বিষয়টি মানেন না।

সমিতির নেতারা জানান, রুপার বাজারে বিশৃঙ্খলা গ্রামের তুলনায় শহরাঞ্চলে ভয়াবহ। তবে হলমার্কব্যবস্থা বাস্তবায়ন করা গেলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে। রুপার পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ৪০ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। আর পুরোনো অলংকার বদলে নতুন অলংকার নিলে ২৫ শতাংশ বাদ দেওয়া হবে।

জানতে চাইলে সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সোনার পাশাপাশি রুপার অলংকারেও হলমার্ক বাধ্যতামূলক করায় প্রতারণা বন্ধ হয়ে যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।