editor
প্রকাশিত: 11:41 AM, March 23, 2021
স্পোর্টস ডেস্ক:: মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া ইএসপিএনের পক্ষ থেকে পরিচালিত ‘ওয়ার্ল্ড ফেইম ১০০’ এ বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের মধ্যে অন্যতম। তাতে কী? তিনি চলাফেরা করেন সাধারণ মানুষের মতোই।
সোমবার (২২ মার্চ) মোটরসাইকেল চালিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। যানজটেও আটকে ছিলেন অনেকক্ষণ। তবুও থেকেছেন স্থির। তিনি যে সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন- এর মাধ্যমে তা আবারও প্রমাণ দিলেন।
মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালয়ের উদ্দেশে। চেনা যায়?’
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেসব ছবি প্রশংসাও কুড়িয়েছে। একজন জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য হয়েও তিনি যেভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, এতে প্রশংসা পাওয়ারই কথা।
জানা গেছে, সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি।
এর আগেও সচিবালয়ে বেশ কয়েকবার এসেছিলেন মাশরাফি। নিজের নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন দফতরে ছুটে যান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,