editor
প্রকাশিত: 3:49 PM, March 24, 2021
অনলাইন ডেস্ক
ঘরোয়া লিগে এক বছর মাঠের বাইরে ছিলেন আলোচিত-সমালোচিত অলরাউন্ডার নাসির হোসেন।২২ গজে অনুপস্থিত থাকলে বিয়ে নিয়ে আলোচনার শিরোনামে ছিলেন। বিষয়টি নিয়ে এখনও বিতর্কে ঝড়ে বিধ্বস্ত তিনি। এরই মধ্যে জাতীয় লিগ এনসিএল দিয়ে মাঠে ফিরেছেন। লিগ শুরুর আগে নাসির হোসেন ঘোষণা দিয়েছিলেন- এনসিএলের ছয় ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান সংগ্রহের। বাইরের ঘটনার প্রভাব ২২ গজে পড়তে দিবেন না। কথা রেখেছেন নাসির। রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে একাই লড়াই করলেন। বিয়ের বিতর্ক সামলে প্রথম শ্রেণির ক্রিকেটে নাসির পেলেন দারুণ এক সেঞ্চুরি। গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ সেঞ্চুরি উদ্যাপন করলেন।জাতীয় লিগের প্রথম রাউন্ডে সাভারে বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছেন নাসির। বুধবার ব্যাট হাতে নেমে সাবলিল ঢঙে শতক তুলে নেন এই অলরাউন্ডার। ২৫০ বল খেলে ৩৩০ মিনিটের এই সেঞ্চুরিতে ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় সাজিয়েছেন নাসির। দুর্দান্ত খেলতে থাকা ইনিংসটি অবশ্য লম্বা করতে পারেননি।আউট হয়ে যান আরও ১৫ রান যোগ করে। সালাউদ্দিন শাকিলের বলে ব্যক্তিগত ১১৫ রানে বোল্ড হন নাসির। তার আউটের পর রংপুরের ইনিংসও শেষ হয়ে যায় ২৩০ রানে। এর আগে প্রথম ইনিংসে জাতীয় দলের টেস্ট ওপেনার সাইফ হাসানের অনবদ্য ১২৭ আর নাদিফ চৌধুরীর ৬৯ রানে ঢাকা বিভাগ ৩৬৫ রান তোলে । সে হিসেবে ১৩৫ রানের লিড পেয়েছে ঢাকা। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন নিয়েছেন ৪ উইকেট।
অনলাইন ডেস্ক(রিপা-২২)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,