editor
প্রকাশিত: 3:56 PM, March 25, 2021
অনলাইন ডেস্ক
৩৩ বসন্ত পেরিয়ে ৩৪-এ পা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪ মার্চ ছিল তার জন্মদিন। এবারের জন্মদিনটা অনাড়ম্বরভাবে উদযাপন করেছেন সাকিব।বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে সাকিব আল হাসানের একটি মন্তব্যে তোলপাড় চলছে। সেই রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে সদ্যজাত সন্তানকে রেখে দেশে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার। জন্মদিনে স্ত্রী-সন্তান কাছে না থাকায় আদুরে বোনের সঙ্গে কেক কেটেছেন সাকিব। সকালে ঘুম থেকে উঠেই অনুশীলনে যোগ দেন। সারাদিন ঘাম ঝরান অনুশীলনে। গণমাধ্যমকর্মীদেরকেও এড়িয়ে গেছেনসাকিবের জন্মদিন উদযাপনে কোনো আয়োজন না থাকলে তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থরাও। শোবিজ তারকারাও শুভেচ্ছায় সিক্ত করেছেন সাকিবকে। তাদের মধ্যে এগিয়েছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। সাকিবের জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শাকিব। সেখানে সাকিবকে ক্রিকেটের এক অতিমানব বলেছেন শাকিব খান। তিনি বলেছেন, সাকিব সারা বিশ্বে বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিবের সঙ্গে তোলা ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘ সাকিব আল হাসান ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।’
অনলাইন ডেস্ক(রিপা-18)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,