editor

প্রকাশিত: 5:07 PM, April 1, 2021

আইপিএলে যাচ্ছেন না অসি পেসার, খেলবেন দেশের হয়ে

আইপিএলে যাচ্ছেন না অসি পেসার, খেলবেন দেশের হয়ে

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে জাতীয় দলের খেলাকে অবজ্ঞা করেছেন অনেক তারকা ক্রিকেটার।তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউডআইপিএলের এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ পেসার। জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজে অংশ নিতেই আইপিএলকে ছুড়ে ফেললেন হ্যাজেলউড।অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবারই আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল হ্যাজেলউডের। কিন্তু বিমানে চড়লেন না। জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বাংলাদেশ সফরসহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের জন্য আইপিএলে যাচ্ছেন না তিনি।অস্ট্রেলিয়ার এই ব্যস্ত সূচির আগে পরিবারকে সময় দিতে চান। কারণ সফর শুরু হলে দীর্ঘ সময় জৈব বলয়ে থাকতে হবে তাকে।যে কারণে আইপিএল চলাকালীন সময়টি স্ত্রী-সন্তানদের জন্য বরাদ্দ রেখেছেন এই অসি তারকা পেসার।ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেন, ‘দীর্ঘ ১০ মাস ধরে নানা সময়ে সুরক্ষা বলয়ে ও কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।  সামনের শীত মৌসুম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর আছে, সেটি শেষে সম্ভবত বাংলাদেশ সফরও আছে।  এর পর টি-টোয়েন্টি, বিশ্বকাপ; তার পর অ্যাশেজ। দারুণ গুরুত্বপূর্ণ বছর তাই সামনে। আমি তাই ঠিক করেছি, এখন বিশ্রাম নেব। আগামী মাস দুয়েক অস্ট্রেলিয়াতেই কাটাব।  পরিবারকে সময় দেব।’এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল হ্যাজেলউডের। গত আসরেও এই দলে ছিলেন তিনি।

অনলাইন ডেস্ক (রিপা-2৮)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,