editor

প্রকাশিত: 6:14 PM, April 4, 2021

সূর্যমুখী থেকে মধু আহরণ করছে চাষিরা

সূর্যমুখী থেকে মধু আহরণ করছে চাষিরা

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা বিলভরা প্রেমনগর এলাকায় সূর্যমুখী ফুল থেকে মধু আহরণ হচ্ছে। ওই ইউনিয়নসহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে রবি মৌসুমে পতিত জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। সূর্যমুখীর বাগানগুলো ফুলে ফুলে ভরে গেছে। উৎপাদন ভালো পাশপাশি ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন স্থানীয় চাষিরা। স্থানীয়ভাবে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদন সম্ভব। তাই অনেকেই সূর্যমুখীর বাগান ঘুরে আগাম বীজ কিনে রাখছেন। তাছাড়া সূর্যমুখী ফুল থেকে মানসম্মত মধু সংগ্রহ করা যায়। সে লক্ষ্যে একজন মধু চাষি বাগান বাড়ি এলাকার ১০ বিঘা সূর্যমুখীর বাগানের পাশে ভ্রাম্যমাণ মৌ বক্স স্থাপন করেছেন।মধু সংগ্রহের জন্য মৌ বক্স স্থাপন করলে পরাগায়ণের ফলে ফলন ২০-২৫ ভাগ বেশি হয়। এজন্য কৃষকরাও মৌ বক্স স্থাপনে সহযোগিতা করছেন। সূর্যমুখী চাষি রুকুন উদ্দিন বলেন, প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করেছি। বেশ ফলন হয়েছে। মৌমাছি পরাগায়ণের ফলে উৎপাদন বাড়বে। সেজন্য মৌ চাষিদের সহযোগিতা করছিবাণিজ্যিকভাবে সূর্যমুখী মাঠে মৌ বক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ করছেন মঙ্গলবাড়িয়া মৌ খামারের স্বত্বাধিকারী ছফির উদ্দিন লিমন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে মধু চাষের সঙ্গে জড়িত। লিচু, সরিয়া, সূর্যমুখীর খাঁটি মধু তিনি আহরণ করে থাকেন। সপ্তাহ দুয়েক আগে লিচু বাগান থেকে মধু সংগ্রহ করা হয়েছে। লিচু থেকে মধু আহরণের সময় শেষ হয়েছে। তাই সূর্যমুখীর এই এলাকায় এসেছি। সূর্যমুখীর বাগানের পাশে ৬০টি বক্স স্থাপন করা হয়েছে। মৌমাছিরা নিজেদের খাবার চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি মধু আহরণ করছে। এতে পরাগায়ণের ফলে সূর্যমুখীর উৎপাদন যেমন বাড়বে তেমনি মুধ আহরণও হবে। উপজেলার আঙিয়াদী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ জানান, প্রথমবারের মতো এ উপজেলায় পতিত জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। এতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার ফলে ভালো ফলন হয়েছে। মৌমাছি পরাগায়ণে সহযোগিতা করে। পরাগায়ণের ফলে ২০-২৫ ভাগ উৎপাদন বাড়ে। সেজন্য স্থানীয় মৌ চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছেউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন বলেন, ‘কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩০০ কৃষককে ৩০০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করার জন্য ৩০০ কেজি বীজ বিনামূল্যে দেয়া হয়েছে। প্রথমবারেই বেশ ফলন হয়েছে। যেহেতু মৌমাছি পরাগায়ণে সহায়তা করে সেজন্য মৌ চাষিদেরও উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন তেলের চাহিদা মিটবে অপরদিকে খাঁটি মধুও পাওয়া যাবে।

অনলাইন ডেস্ক(রিপা-৩৫)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,