editor

প্রকাশিত: 3:25 PM, April 6, 2021

চিকিৎসকের মৃত ঘোষণার পর প্রসূতির জীবিত সন্তান প্রসব

চিকিৎসকের মৃত ঘোষণার পর প্রসূতির জীবিত সন্তান প্রসব

অনলাইন ডেস্ক

চরফ্যাসনে প্রসূতির গর্ভের সন্তান মৃত বলে ঘোষণা দিলেন ডাক্তার। তবে নরমাল ডেলিভারিতে জীবিত সন্তান প্রসব করেন প্রসূতি। গত রোববার বিকাল ৫টায় এমন ঘটনা ঘটে ভোলার চরফ্যাসন পৌরসভার ৫নং ওয়ার্ডের  চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে একটি এম্বুলেন্সে এ সন্তান জন্ম।নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. শরীফের স্ত্রী ফাতেমা বেগম (২৩) ও তাঁর পরিবার অভিযোগ করে বলেন, শনিবার সকালে প্রসব ব্যথা হলে স্থানীয় ধাত্রী নাজমা বেগম প্রাথমিকভাবে নরমাল প্রসবের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই নারীর রক্তক্ষরণ হলে রাতেই উপজেলার একটি বেসরকারী ক্লিনিকে কর্মরত ডাক্তার মরিয়ম আক্তার সনিয়াকে দেখালে তিনি আল্ট্রাসনোগ্রাম করেন। আল্ট্রা রিপোর্ট দেখে প্রেসকিপশনে ‘আইইউডি’ অর্থাৎ ‘গর্ভের ভেতরে সন্তান মৃত’ উল্লেখ করে ওই রোগীকে বরিশাল হাসপাতালে রেফার্ড করেন। বেসরকারি ওই ক্লিনিকে রোগীর আল্ট্রা করলেও আল্ট্রা রিপোর্টে চিকিৎসক সাইন করেননি।গত রোববার (৪ঠা এপ্রিল) বেলা সাড়ে ১২টায় রোগী ও তাঁর পরিবার চরফ্যাসন উপজেলা সরকারী হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর মোহাম্মদ তালুকদার বেসরকারি ক্লিনিকের ডাক্তার মরিয়ম আক্তার সনিয়ার রিপোর্ট দেখে রোগীর প্রেসকিপশনে আইইউডি উল্লেখ করে হাসপাতালে ভর্তির অনুমতি দেন।রোগীর পরিবারেরর এক স্বজন জানান, চরফ্যাসন হাসপাতালে ভর্তির পরে প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক হাসপাতালে রোগীর অপারেশন করা সম্ভব না বলে রোগীকে বরিশাল নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।রোগীর পরিবার একটু দরিদ্র বিদায় সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে টাকা পয়সা সাহায্য উঠিয়ে অসহায় ওই রোগীকে এম্বুলেন্সযোগে বরিশালের রওনার প্রস্তুতিকালে হাসপাতাল সড়ককেই তিনি জীবিত নবজাতক পুত্র সন্তান প্রসব করেন। এসময় একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করে তার পরিবার।বিষয়টি নিয়ে ডাক্তার মরিয়ম আক্তার সনিয়া সঠিক তথ্য গোপনের উদ্দেশ্যে সংবাদকর্মীদের কাছে নানানভাবে অশালীন তথ্য উপস্থাপন করে। এছাড়াও ‘আই.ইউ.ডি’র অপব্যাখ্যা দিয়ে বলেন, আল্ট্রায় গর্ভের শিশুর হার্ট বিট না থাকায় আই.ইউ.ডি উল্লেখ করে দ্বিতীয়বার দেখার জন্য বরিশাল রেফার্ড করা হয়েছে। এমন ঘটনায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বসাক বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিষয়টি নিয়ে হাসপাতালের ডাঃ শোভন বসাকের সাথে আলোচনা করা হবে। বিষয়টি খতিয়ে দেখব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,