editor
প্রকাশিত: 2:51 PM, April 8, 2021
নিজস্ব প্রতিবেদক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটো ম্যাচ খেলতে কয়েকদিন পরই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা হচ্ছে আজবিশ্বস্ত সূত্রে জানা গেছে, লঙ্কা সফরের স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বাদ পড়ছেন সৌম্য সরকারও। মাহমুদুল্লাহ রিয়াদকে ইনজুরির কারণে টেস্টের বিবেচনায় রাখা হয়নি। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। তাই ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলার জন্য অপেক্ষা আরো বাড়ল তার।শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই পাল্লেকেলেতে খেলবে মমিনুলরা। ২১ এপ্রিল প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৯ এপ্রিল।এই সফরে টাইগারদের ‘টিম লিডার’ হিসেবে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিবিসির পরিচালক খালেদ মাহমুদ সুজন। এই সিরিজে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দুজনই এখন ভারতে রয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,