editor
প্রকাশিত: 6:07 PM, April 12, 2021
অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের চতুর্থ ম্যাচে সন্ধ্যায় ক্রিস গেইলদের পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস।মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইপিএলের উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় রাজস্থান রয়েলস। এরপর গত ১২ আসরে শিরোপা জয় তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি দলটিঅন্যদিকে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস এখনও শিরোর স্বাদ পায়নি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। এতদিন কিংস ইলেভেন পাঞ্জাব নামে খেলা দলটি এবার নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস হয়েছে। মালিকানা সেই আগের মতো ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতাই থাকছেনরাজস্থান ও পাঞ্জাবের কম্বিনেশন প্রায় সেম। তারকাদের মধ্যে রাজস্থান রয়েলসে আছেন সাঞ্জু স্যামসন, শুভম দুবে, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মিলার, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান ও কুলদীপ যাদবরাপাঞ্জাব কিংসে আছেন ক্রিস গেইল, লোকেশ রাহুল, নিকোলাস পুরান, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, ডেভিড মালান, মোহাম্মদ সামি ও ক্রিস জর্ডানের মতো তারকারাআইপিএলের গত আসরগুলোতে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব-রাজস্থান। অতীতের দেখায় ১২ ম্যাচে জিতেছে রাজস্থান আর ৯ ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাবপাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের দলীয় সর্বোচ্চ স্কোর ২২৬ আর। রাজস্থানের বিপক্ষেপাঞ্জাবের সর্বোচ্চ ২২৩ রানরাজস্থানের সম্ভাব্য একাদশ: বেন স্টোকস, সাঞ্জু স্যামসন, শুভম দুবে, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দ্রে টাই, মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব ও রায়ান পরাগ/স্রেয়াশ গোপালপাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, নিকোলাস পুরান, সরফরাজ খান, ডেভিড মালান, মোহাম্মদ সামি, ক্রিস জর্ডান, দিপক হুদা ও ফ্যাবিয়ান অ্যালান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,