admin
প্রকাশিত: 10:44 PM, April 27, 2021
অনলাইন ডেস্ক::
করোনারভাইরাসে বিপর্যস্ত ভারত। অক্সিজেনের আকাল দেশজুড়ে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা নেই, শ্মশানঘাটেও মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। মহামারির এই অভাবের সময়েও অর্থের ছড়াছড়িতে আইপিএল চলছে দোর্দ-প্রতাপে। বিষয়টি মানতে নারাজ অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু টাই।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসর ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন টাই। দেশে ফিরে করোনায় বিপর্যস্ত ভারতে আইপিএল চলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাজস্থান রয়্যালস শিবির ছাড়া এই অজি তারকা।
অ্যান্ড্রু টাই বলেন, একজন ভারতীয় নাগরিকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে হয় তাহলে আমি বলবো কীভাবে বিভিন্ন সংস্থা এবং ফ্র্যাঞ্চাইজিগুলো এবং সর্বোপরি সে দেশের সরকার এই পরিস্থিতিতে আইপিএলে প্রচুর টাকা খরচ করছে, যখন দেশের মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছে না। একজন খেলোয়াড়ের নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখন নিরাপদ কিন্তু আইপিএল কী নিরাপদ থাকবে আগামী দিনে?’ প্রাথমিকভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে রয়্যালস শিবির ছাড়লেও দেশে ফিরে টাই জানান, ‘দেশের বাইরে আমি কোনোভাবেই আটকে পড়তে চাইনি।’
একইসঙ্গে আইপিএল নিয়ে তার মত একান্তই ব্যক্তিগত বলে জানান টাই। তিনি বলেন, ‘আমি জানি এ ব্যাপারে সকলের মত সমান নয় এবং আমি সকলের মতকে সম্মান করি।
সৌজন্যে : বিডিপ্রতিদিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,