editor
প্রকাশিত: 1:45 PM, September 23, 2020
অনলাইন ডেস্ক:-
দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন শহীদ আফ্রিদি। তিনি এখন সাবেকদের কাতারে। তবে উত্তরসূরিদের খোঁজ-খবর ঠিকই রাখেন আফ্রিদি। বর্তমান দলের একটি সমস্যা চোখে পড়েছে তার। সাবেক এই অলরাউন্ডার মনে করেন, পাকিস্তানি ক্রিকেটারদের থেকে আক্রমণাত্মক মেজাজ হারিয়ে যাচ্ছে।
‘ক্রিকেট পাকিস্তান’কে ৪০ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘এখন আমরা ফিটনেসের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মুরগির কলিজার নয়, সিংহের কলিজার ক্রিকেটাররাই রাজত্ব করে। ভেতর থেকে সাহসী না হলে আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে অ্যাটাকিং ক্রিকেট না খেললে বড় দলের সঙ্গে লড়তে পারবেন না আপনি।’
ক্রিজে এসেই বোলারদের ওপর চড়াও হতেন আফ্রিদি। ‘বুম বুম’ খ্যাত এই অলরাউন্ডার তার বিধ্বংসী ব্যাটিংয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানকে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে আফ্রিদি ছিলেন পাকিস্তানের সেরা পারফর্মার। সেমিফাইনাল ও ফাইনালে হাঁকিয়েছিলেন হাফসেঞ্চুরি। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আফ্রিদি মনে করেন, টি-টোয়েন্টিতে পাকিস্তানের মূল শক্তিই হলো ‘অ্যাটাকিং’ মনোভাব। যেটি দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাকি দুই ফরম্যাটেও দেখতে চান তিনি। এজন্য কোচিং স্টাফদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘সাপোর্ট স্টাফদের উচিত খেলোয়াড়দের এটা বলা যে, আক্রমণই সেরা ডিফেন্স। আমরা যদি টি-টোয়েন্টিতে দেখি, যেখানে আমরা খুব ভালো। আমরা কিন্তু আমাদের শক্তি আক্রমণাত্মক ক্রিকেট দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করি।’
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে