editor
প্রকাশিত: 9:03 PM, April 28, 2021
অনলাইন ডেস্ক
সবশেষ হালনাগাদের পর এখন থেকে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিধিমালা সংশোধন করে বিষয়টি পাকাপোক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ মার্চ জাতীয় ভোটার দিবস। মোট তিনবার দিবসটি পালন হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতেই আগের বিধানে সংশোধন আনে সংস্থাটি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, এ জন্যই এবার ইউপি ভোট দেরিতে শুরু করতে হয়েছিল, যদিও সেই প্রক্রিয়া করোনার কারণে স্থগিত করা হয়েছে।
আগে হালনাগাদের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হতো ২ জানুয়ারি। সে খসড়ার ওপর আনিত দাবি, আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ হতো ৩১ জানুয়ারি। কিন্তু সম্প্রতি ভােটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) এর ধারা ১৬ এ ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ভােটার তালিকা বিধিমালা, ২০১২ এর ওপর সংশোধন এনেছে। ফলে, খসড়া ২ জানু্য়ারি প্রকাশ হলেও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২ মার্চ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের ভোটার দিবসে প্রচুর মানুষ ভোটার হয়। তাই এদেশেও ভোটার দিবস উদযাপনের উদ্যোগ নেন কেএম নূরুল হুদার কমিশন। সরকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ২ মার্চকে ‘গ’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়।
ভোটার দিবসে ১৮ বছর বয়স্ক নাগরিকদের ভোটার হওয়ার জন্য নানা উৎসাহমূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া এদিন নতুন ভোটারদের হাতে স্মার্টকার্ডও তুলে দেয় ইসি।
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে