admin
প্রকাশিত: 10:02 PM, April 29, 2021
স্পোর্টস ডেস্ক :: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি অধিনায়ক রিষভ পন্ত।
গত কয়েক ম্যাচের মতো আজকের ম্যাচেও একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান। তার বদলে কলকাতার আস্থা ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন।
তবে আজও ফ্লপ নারিন। আস্থার প্রতিদান দিতে পারছেন না নারিন। আজ শূন্য রানে ফিরেছেন। মাত্র ১ বল টিকেছেন তিনি। এবার দেখা যাক বল হাতে কতটুকু পুষিয়ে দিতে পারেন তিনি।
আজ শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভার ভালোই মোকাবিলা করেছে কলকাতা। কিন্তু চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ১৫ রানে থামেন ওপেনার নিতিশ রানা।
এরপরই ব্যাটিংয়ে শুবমান গিলের সঙ্গে হাল ধরেন রাহুল ত্রিপাটি। দুজনে মিলে কোনো বিপদ এড়িয়ে ৬ ওভার খেলেন।
দশম ওভারে ত্রিপাটিকে থামিয়ে দেন মার্কুস স্টইনিস। ডিপ কভারে ললিত যাদবের হাতে তালুবন্দি হন তিনি।
১৭ বলে ১৯ রান করেন ত্রিপাটি। ত্রিপাটির ক্যাচ তুলে নিয়ে হয়ত মন ভরেনি ললিতের। পরবর্তী ওভার তিনি বল করেন। আর ওই ওভারে শূন্য রানে ফেরান কলকাতার দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে।
অধিনায়ক এইউন মরগান ও সাকিবের বদলে নেওয়া স্পিনার সুনীল নারিন রানের খাতা খুলতেই পারেননি।
১০ম ওভারে ললিতের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ তুলে দেন মরগান, যা সহজে লুফে নেন স্মিথ।
একই ওভারে চতুর্থ বলে ক্যারিবীয় সেনসেশন সুনীল নারিনকে বোল্ড করেন ললিত। ১ বল মোকবিলা করেই প্যাভিলিয়নে ফিরলেন নারিন।
খেলার এই পর্যায়ে ১৪ ওভার শেষে কেকেআরের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,