editor
প্রকাশিত: 1:14 AM, May 1, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে বিভিন্ন বিধিনিষেধ চলছে। জরুরিসেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে আগামী ৫ মে পর্যন্ত। সে হিসেবে চলমান লকডাউনের বিধিনিষেধ শেষ হওয়ার পর ঈদের আগে সরকারি অফিস খোলার সুযোগ থাকবে মাত্র তিনদিন। সেই সময়ে আর অফিস খুলতে চাচ্ছে না সরকার। তবে গণপরিবহন ও আন্তঃজেলা বাস চলাচলের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা চলছে। সংশ্নিষ্ট দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদের ছুটি শুরু হবে ১২ মে থেকে। আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে ৬ (বৃহস্পতিবার), ৯ (রোববার) ও ১১ মে (মঙ্গলবার)। ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে (সোমবার) হচ্ছে শবে কদরের ছুটি।
রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে।
তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মে (শনিবার) ছুটি থাকবে। এ অবস্থায় চলমান লকডাউন ঈদের ছুটি পর্যন্ত গড়াবে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্নিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগে সরকারি অফিস, আদালত না খোলার বিষয়ে ভাবছে সরকার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,