editor
প্রকাশিত: 10:38 PM, May 1, 2021
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। ম্যাচের বাকি দুই দিন। এরই মধ্যে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে বড় চমক ইমরুল কায়েস। বাঁহাতি অভিজ্ঞ এই ক্রিকেটার সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন।
অন্য দিকে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেয়া সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে ওয়ানডের প্রাথমিক দলে। টেস্টের প্রাথমিক দলে ডাক পাওয়া পেসার শহিদুল ইসলাম ওয়ানডের প্রাথমিক দলেও জায়গা করে নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি শুরু হচ্ছে রোববার থেকেই। প্রাথমিক দলের ক্রিকেটারদের মধ্যে যারা দেশে আছেন, তারা রোববার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন।
আগামী ১২ মে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
২৪ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকদ, মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,