admin

প্রকাশিত: 2:20 PM, May 3, 2021

চলতি মাসে ঘূর্ণিঝড়, শক্তিশালী কালবৈশাখী ও বন্যার পূর্বাভাস

চলতি মাসে ঘূর্ণিঝড়, শক্তিশালী কালবৈশাখী ও বন্যার পূর্বাভাস

অনলাইন ডেস্ক
চলতি মে মাসে দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে। এ মাসে একদিকে আকস্মিক বন্যা, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস আছে, আবার অন্যদিকে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত ও তীব্র দাবদাহও দেখা দিতে পারে।আগামী এক মাসের আবহাওয়ার আগাম পরিস্থিতি তুলে ধরতে আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ শ ম সাজু জানান, প্রতিমাসের শুরুতে অধিদপ্তরের পরিচালকের সভাপতিত্বে আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকেই চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস তৈরি করা হয়। এর সাথে আগের মাসের একটি পর্যালোচনাও থাকে।

অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদন বলা হয়েছে- এপ্রিলে আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনাকালে পরিলক্ষিত হয় যে, সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৭৯ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালী লঘুচাপের প্রভাব কম থাকায় স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। চলতি মে মাসেও সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগে এবং বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের যোগান বাড়ায় ৪, ০৮, ১৬, ২১ ও ৩০ এপ্রিল সময়ে দমকা/ঝোড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ২১ এপ্রিল ঢাকায়, ৮৩ কিমি।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় তাপীয় লঘুচাপ অবস্থান করায় ২০ ও ২৫ এপ্রিল রাজশাহী, যশোরে ও কুষ্টিয়া অঞ্চলে তীব্র তাপপ্রবাহসহ ১-০৪, ১০-১৬, ১৯-২১, ২৩-৩০ এপ্রিল সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেকস্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যায়। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৫ এপ্রিল যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে- মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর দেশের উত্তর ও মধ্য অঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ৫ থেকে ৭ দিন বজ্রসহ শিলাবৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির ওপর) এবং সারা দেশে ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

অন্যদিকে, দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এসময় দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ৪ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ২৫ মিলিমিটার। আর গড় উজ্জ্বল সূর্য কিরণকাল থাকবে ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা।কৃষি আবহাওয়ায় বলা হয়েছে, মে মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৪ দশমিক ২ মিলিমিটার থেকে ৫ দশমিক ২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,