editor
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিনিধি:-
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখ পাড়া নিবাসী বড়গাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মোঃ কামাল উদ্দিন (৮০) গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে, ৫ মেয়েসহ অসংখ আত্মীয় স্বজন রেখে গেছেন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বড়গাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পঞ্চায়িতি কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাযে জানাজার পূর্বে মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ ও বড়গাঁও জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদির। মরহুমের জানাজার ইমামতি করেন সাহেবের গাঁও জামে মস
জিদের ইমাম ও খতিব মাওলানা আব্বাস উদ্দিন।
জানাজায় অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মতিউর রহমান, রশিদিয়া দাখিল মাদ্রসারার সহকারী সুপার মাওলানা ওসমান গণি, সহকারী শিক্ষক গোলজার আহমদ, হাজী আব্দুল হক, কান্দিগাঁও ইউপি সদস্য কাচা মিয়া, সাহেবের গাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী সায়েস্তা খান, বিশিষ্ট মুরব্বী আবু তালেব, ইঞ্জিনিয়ার জমসেদ মিয়া, গৌরিপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল মছব্বিরসহ হাজারের উপরে মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 2 বুধবার (২৪
8 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
1 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
3 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে