editor
প্রকাশিত: 12:32 AM, May 6, 2021
অনলাইন ডেস্ক
সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। মুমিনুল হকদের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ফিরলেও আসেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার ট্রেভর নিক লি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে বাকি দুজন দলে ফিরলেও ছুটি কাটাবেন গিবসন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পারিবারিক কারণে শ্রীলঙ্কা থেকে সোজা ইংল্যান্ড গিয়েছেন গিবসন। যে কারণে আসন্ন ওয়ানডে সিরিজে দলে থাকবেন না তিনি। চলতি মাসে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে বাংলাদেশ। গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘গিবসন আমাদের কাছে ছুটির আবেদন করেছিলেন।
আমরা তার ছুটি মঞ্জুর করেছি।’ জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে বাংলাদেশের। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। সূচি অনুযায়ী সিরিজটি হলে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন গিবসন। এদিকে শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশে ফিরবেন ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার ট্রেভর নিক লি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,