editor

প্রকাশিত: 4:27 PM, May 6, 2021

ভার্চুয়াল উপস্থিতিতে নিম্ন আদালত থেকে দু’দফায় এক লাখ জামিন

ভার্চুয়াল উপস্থিতিতে নিম্ন আদালত থেকে দু’দফায় এক লাখ জামিন

অনলাৈইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে আদালতে সরাসরি উপস্থিতি ছাড়াই বন্দিদের কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিম্ন আদালত থেকে দু’দফায় এক লাখের বেশি বন্দিকে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এরমধ্যে ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত ৭২,২২৯ জন এবং চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ২৭,৮৪৪ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। দু’দফায় সর্বমোট ৭৪ কার্যদিবসে (প্রথমদফা ৫৮ কার্যদিবসে ৭২,২২৯ জন এবং দ্বিতীয়দফায় ২৭,৮৪৪ জন) এক লাখ ৭৩ জন হাজতীকে জামিন দেওয়ার পর তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সুত্রে গতকাল বুধবার এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গতবছর ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষনা করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়ে দেয়। সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ বাড়ায়। এ অবস্থায় ওইবছরের ১১ মে থেকে আদালতে সরাসরি উপস্থিতি ছাড়াই হাজতী বন্দিদের কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া শুরু হয়। যা চলে ওই বছরের ৪ আগস্ট পর্যন্ত। ওই সময়ে সারা দেশে নিম্ন আদালতে (শিশু আদালতসহ) ১,৪৭,৩৩৯টি ফৌজদারি মামলায় জামিন আবেদনে নিষ্পত্তি করে ৭২,২২৯ জনকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ রয়েছে। এই সময়ে জরুরী বিষয় শুনানির জন্য কিছু কিছু আদালত খোলা রাখা হয়েছে। এ পরিস্থিতিতে গত ১২ এপ্রিল থেকে আসামিদের কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন শুনানি চলছে। এরই ধারাবাহিকতায় ৪ মে পর্যন্ত ১৬ কার্যদিবসে ৫১,৮৮২টি মামলায় জামিনের আবেদন নিষ্পত্তি করে ২৭,৮৪৪ জনকে জামিন দেওয়া হয়েছে। পরে সকলেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ