editor
প্রকাশিত: 11:55 PM, May 6, 2021
অনলানি ডেস্ক
বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার সময় এক কিশোর সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নগরীর সিটি মার্কেট এলাকা থেকে বুধবার দিবাগত রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
কিশোর সন্ত্রাসী নাজমুলের (১৮) কাছ থেকে দুটি করে রামদা ও হকিস্টিক জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর সিটি মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ সেন্টুর ছেলে মাদক ব্যবসায়ী আরিফুর রহমান সেতুর সঙ্গে ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির তর্কবিতর্ক হয়। এরপর সেতুর নেতৃত্বে সিএনজিযোগে ১৫ থেকে ২০ জন কিশোর সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় হামলার উদ্দেশ্যে আসে। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে নাজমুলকে রামদা ও হকিস্টিকসহ আটক করে গণধোলাই দেয়।
বিষয়টি পুলিশকে জানালে বরিশাল কোতোয়ালি মডেল থানার এএসআই রফিকুল নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া হৃদয়, সুমন, রাব্বি, শাওন, কোর্ট কম্পাউন্ড এলাকার শান্ত ও মাহিন পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,