admin
প্রকাশিত: 11:59 PM, May 6, 2021
স্পোর্টস ডেস্ক:: ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মাঝ পথে এসে আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরেছেন তারা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চার্টার্ড বিমানে করে দু’জনেই এক সঙ্গে দেশে ফিরেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেন।
নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিনের জন্য হোটেল সোনারগাঁয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপর দলের সঙ্গে যোগ দিয়ে দু’তিন দিনের অনুশীলন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা রয়েছে। তবে এর কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না তারা।
চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ খেলেছেন পুরো সাত ম্যাচেই।
দৈনিকসিলেটেরসময়/ফ/চৈৗ:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,