editor
প্রকাশিত: 10:43 PM, May 7, 2021
অনলােইন ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার চার্জশিট দাখিলের পরদিন মামলার বাদী নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত (২৪) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর পৌর শহরে কালিপুর মধ্যম তরফ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনায় জড়িত গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুনসহ পাঁচজনকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে পৌর মেয়রসহ ৩৮ জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে।
নিহত শুভ্র’র চাচা সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম জানান, ঘটনার দিন উপজেলার বোকাইনগর এলাকায় জনৈক এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল প্রান্ত। সেখান থেকে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরে কালীপুর মধ্যম তরফ এলাকায় সশস্ত্র মোটর সাইকেলের বহর নিয়ে প্রান্ত’র অতর্কিতে হামলা চালায় শুভ্র হত্যা মামলার অন্যতম আসামি পৌর মেয়রের লোকজন। এ সময় হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
তিনি বলেন, শুভ্র হত্যা মামলায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জনের নামে বুধবার (৫ মে) আদালতে চার্জশিট দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার বাদী প্রান্তকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে পরদিন পরিকল্পিতভাবে এ হামলা চালায় পৌর মেয়রের লোকজন। পৌর মেয়রের ঘনিষ্ঠ আত্মীয় মেহেদী হাসান মিথুন এ সশস্ত্র হামলার নেতৃত্ব দেন। হামলাকালে প্রান্তকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, কোনো ধরনের ঘটনাই ঘটেনি। নিজেরাই ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত।
জানা যায়, গত বছর ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার এলাকায় গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরে পৌর মেয়র, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনকে অভিযুক্ত করে মামলা হয়। মামলায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রফিক ও তার দুই ভাই এবং ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,