editor
প্রকাশিত: 11:21 PM, May 7, 2021
অনলাইন ডেস্ক
ক্রীড়া জগতের অস্কার খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন এই স্প্যানিশ তারকা। বৃহস্পতিবার স্পেনের সেভিয়ায় ভার্চুয়ালি তার নাম ঘোষণা করা হয়।
গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের পাশে বসেন নাদাল। এটি স্প্যানিশ তারকার ক্যারিয়ারের ২০তম শিরোপা। পুরুষ বিভাগে নাদাল প্রথম লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জেতেন ২০১১ সালে।
নারী বিভাগে লরিয়াস বর্ষসেরা হয়েছেন টেনিস তারকা নাওমি ওসাকা। জাপানের এই তরুণী গত বছর ইউএস ওপেনে চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে এক বছরে ছয়টি শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। স্পোর্টিং ইন্সপায়ারেশন অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
ক্রীড়াঙ্গনের এই সম্মানজনক পুরস্কার সবচেয়ে বেশি পাঁচবার জিতেছেন রজার ফেদেরার। আর নারী বিভাগে সবচেয়ে বেশিবার জিতেছেন সেরেনা উইলিয়ামস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,