editor
প্রকাশিত: 11:37 PM, May 7, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জের ধরে আবারও বাস স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা ৫টি বাস ভাঙচুর করেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। শুক্রবার সন্ধ্যায় বসুরহাট নতুন বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ড্রিম লাইন গাড়ির পরিচালক আওয়ামী লীগ নেতা সবুজ চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ভাই শাহাদাত হোসেনের নেতৃত্বে তার কয়েকজন সমর্থক নতুন বাসস্ট্যান্ডে হামলা চালায়। এসময় তারা ড্রিম লাইন সার্ভিসের তিনটি এসি ও দুটি ননএসি বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এর কিছুদিন আগেও একই সন্ত্রাসীরা ড্রিম লাইন বাস ভাঙচুর করেছিল। ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে দুপুর ২টার দিকে আবু নাছের চৌধুরী জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর মেয়র মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, তার ভাতিজা মঞ্জিল চৌধুরী, কামরান পাশা চৌধুরী ও সাবেক কাউন্সিলর শিমুল চৌধুরী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,