editor
প্রকাশিত: 11:50 PM, May 7, 2021
অনলাইন ডেস্ক
আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে তারুণ্যনির্ভর দল পাঠাতে যাচ্ছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে পৌঁছাবে লংকান ক্রিকেট দল।
আসন্ন এই ঢাকা সফরে শ্রীলংকান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন কুশল পেরেরা। এই সফরে অভিষেক হতে পারে তরুণ দুই পেসার শিরান ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দোর।
লংকান ক্রীড়া মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
শ্রীলংকার শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি নিউজকে লংকান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, আমরা ২০২৩ বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছি। এটা খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের বড় একটা সুযোগ। আমরা নতুন অধিনায়ক তৈরি করতে চাচ্ছি এবং সহ-অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসকে বিবেচনা করা হচ্ছে। দলটির নেতৃত্ব দিতে পারেন কুশল পেরেরা।
আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ২৩, ২৫ ও ২৮ মে সিরিজের দিবারাত্রির তিনটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সফরে শ্রীলংকার সম্ভাব্য দল: কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ওশাদা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, চামিকা করুনারাত্নে, আসিথা ফার্নান্দো, রমেশ মেন্ডিস ও আকিলা ধনঞ্জয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,