editor
প্রকাশিত: 9:37 AM, September 24, 2020
নিজস্ব প্রতিবেদক:-
বাফুফে নির্বাচনকে সামনে রেখে “সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও” শ্লোগানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানবন্ধন করেছে সিলেটের ফুটবল প্রেমীরা। গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় শহরের চৌহাট্টা পয়েন্টের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সিলেট বিভাগের সর্বস্তরের ফুটবলপ্রেমীরা অংশ নেয়।
মানববন্ধন থেকে বলা হয়, টানা ১২ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। এক যুগের নেতৃত্বাধীন প্যানেলের কার্যক্রম মূল্যায়নে বাংলাদেশের ফুটবল প্রতিনিয়ত অঃধপতনের দিকে যাচ্ছে। ফুটবলপ্রেমীদের জুড়ালো অভিযোগ কাজী সালাউদ্দিন দেশের ফুটবল উন্নয়নে কোন কাজ করছে না। তাই আসন্ন বাফুফে নির্বাচনকে ঘিরে সালাউদ্দিন বিরোধী আন্দোলনে নেমেছেন তারা। মানবন্ধন থেকে তারা ৯ দফা দাবী পেশ করেন।
দাবীগুলো হচ্ছে- কাজী সালাউদ্দিন সহ তার নির্বাচনী প্যানেলকে বয়কট পূর্বক দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিকে ফুটবলে কাজ করার সুযোগ দেওয়া, বার্ষিক ফুটবল ক্যালেন্ডার তৈরি করা, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করণ পূর্বক জিমনেশিয়াম তৈরি করা, দেশের ফুটবল প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে দেশের তৃণমূলের ফুটবলারদের নিয়ে কাজ করা, ফুটবলকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের লীগ আয়োজন করা এবং বাফুফের পর্যবেক্ষণ কমিটি গঠন করা।
সিলেট বিভাগের মানববন্ধনও প্রতিবাদ সভার প্রধান আহবায়ক মিজান রহমান জানান, করোনাকালীন স্বাস্থবিধি মেনে তাদের ফুটবল বাঁচানোর শান্তিপূর্ণ এ মানববন্ধনের মাধম্যে সালাউদ্দিন ও তার প্যানেলের নির্বাচন বয়কট সময়ের দাবি।
সিলেটে মানববন্ধন উপস্থিত থেকে দেশের ফুটবল বাঁচানোর জন্য বক্তব্যে জুড়ালো প্রতিবাদ জানান, তারেক হোসেন সজিব, রাহুল জয়, জুনেদ আহমদ, তোফিকুল ইসলাম সাহেদ, জাকির আহমদ ইমন, লায়েক আহমদ, মোস্তাক আহমদ, সামিউল, রাদিয়ান হানিফ, আশরাফুল ইসলাম জাকারিয়া ও রাজু আহমদ প্রমুখ।
প্রসঙ্গত বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে নির্বাচনকে সামনে রেখে “সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও” আন্দোলনে সরব বাংলাদেশের ফুটবল প্রেমীরা। প্রথমে প্রতিবাদের জোয়ার শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আন্দোলন গড়িয়েছে রাজপথেও। সারাদেশের বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,