editor
প্রকাশিত: 8:41 PM, May 8, 2021
অনলাইন ডেস্ক
রোলাঁ গারোয় এবার শিরোপা জিতলেই রজার ফেদেরারকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক হবেন রাফায়েল নাদাল। টেনিসের দুই কিংবদন্তি জিতেছেন সমান ২০টি করে গ্র্যান্ড স্লাম। আগামী ২৪শে মে প্যারিসে পর্দা উঠবে ফ্রেঞ্চ ওপেনের। ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম আসরে ১৩ শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন নাদাল। প্যারিসে ১৪তম শিরোপার লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা ভালো হচ্ছে না টেনিস র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা স্প্যানিশ কিংবদন্তির। সবশেষ খেলা ক্লে কোর্টের তিন আসরের দুটিতেই বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে।
মন্টে কার্লো ওপেনে শেষ আটে বিদায়ের পর বার্সেলোনা ওপেনে জেতেন শিরোপা। ছন্দ ফিরে পাবার আভাস দিলেও আবারো খেই হারান নাদাল। শুক্রবার আলেকজান্ডার মেদভেদেভের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন মাদ্রিদ ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন।
সরাসরি ৬-৪, ৬-৪ সেটে আট নম্বরে থাকা জার্মান তারকার কাছে হারেন নাদাল। মাদ্রিদ ওপেনে হারের পর নাদাল বলেন, ‘এগিয়ে যাওয়াকেই সবাই লক্ষ্য বানায়। কিন্তু কিছু সময় এক ধাপ পিছিয়েও পড়তে হয়। এই হারে যেটা হয়েছে।’ প্রিয় রোলাঁ গারোয় নামার আগে আরেকটি ক্লে কোর্টের আসরে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন নাদাল। তিনি বলেন, ‘ফ্রেঞ্চ ওপেনের আগে আমার লক্ষ্য? রোমে যাওয়া এবং জেতা।’ আগামী সপ্তাহে রোমে কোর্টে নামবেন নাদাল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,