editor
প্রকাশিত: 1:11 AM, May 10, 2021
অনলাইন ডেস্ক
ক্রিকেট ক্যারিয়ারে সেরা ফর্মে রয়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। ২৪ বছর বয়সী এই তারকা পেসার টেস্টের অভিজাত ফরম্যাটে সবশেষ পাঁচ ইনিংসে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার করে দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসে শিকার করেন ১০ উইকেট। ওই টেস্টে ৯৫ রানে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন হাসান আলী।
চলতি সফরে প্রথম টেস্টে হাসান আলীর গতির মুখে পড়ে ১৭৬ ও ১৩৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ১১৬ রানে হেরে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হন হাসান আলী।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে একাই গুঁড়িয়ে দিয়েছেন হাসান আলী। তার গতির মুখে পড়ে পাকিস্তানের ৫১০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৩ ওভারে ২৭ রানে ৫ উইকেট শিকার করেন হাসান আলী।
তার তোপের মুখে পড়েই ফলোঅনে পড়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিং করতে পারলে সবশেষ দুই টেস্টের মতো চলতি টেস্টেও ম্যাচসেরা হতে পারেন হাসান আলী।
পাকিস্তানের হয়ে ক্যারিয়ারের ১৪তম টেস্টে ইতোমধ্যে ৫৭ উইকেট শিকার করেছেন ২৪ বছর বয়সী এই তারকা পেসার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,