editor
প্রকাশিত: 1:18 AM, May 10, 2021
অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের দ্বিতীয় পর্বে দারুণ ছন্দে রয়েছে তারা। আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিংয়ের পর এবার সাদা-কালোদের শিকার শেখ রাসেল ক্রীড়া চক্র।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় অলব্লুজদের। এই জয়ে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেলকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো মোহামেডান। অন্যদিকে সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চার থেকে নেমে গেছে পাঁচে।
দলে তারকা ফুটবলার বলতে গেলে হাতেগোনা কয়েকজন। ডাগ আউটে নেই প্রধান কোচ শন লেন। তারপরও দ্বিতীয় পর্বে সাবেক ফুটবলার ও কোচ আলফাজ হোসেন দারুণভাবে টেনে নিচ্ছেন মোহামেডানকে। একের পর এক ম্যাচ জিতে চলেছে সাদা-কালোরা।
কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও আধিপত্য ছিল মোহামেডানেরই। ম্যাচের ১৬ মিনিটে বক্সের ১০ গজ দূর থেকে শেখ রাসেলের বখতিয়ার দুশভেকবের ফ্রিকিক বক্সে ক্লিয়ার করেন মোহামেডানের গোলকিপার। মিনিটদুয়েক পর ডান প্রান্ত দিয়ে কর্নার কিক করেন বখতিয়ার। কিন্তু এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি সাইফুল বারি টিটুর শিষ্যরা।
২১ মিনিটে ডান প্রান্ত থেকে হাবিবুর রহমান সোহাগের ফ্রিকিক জটলার মধ্যে ক্লিয়ার করেন রাসেলের ডিফেন্ডাররা। ৩৭ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের নিখুঁত কর্নারে বল বক্সে পেয়ে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন বুরকিনাফাসোর ডিফেন্ডার মনজির কুলদিয়াতি (১-০)। ৩৯ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় শেখ রাসেলের। বক্সের ডান প্রান্ত দিয়ে জোরালো আক্রমণ করেন অবি মনেকে। কিন্তু তার শট ফিরিয়ে দেন গোলকিপার। ফিরতি বলে পোস্ট লক্ষ্য করে শট নিতে যান বখতিয়ার।
তবে শট নেওয়ার আগেই তাকে ফেলে দেন মোহামেডান অধিনায়ক জাপানি ওরিও নাগাতা। যে কারণে স্বাভাবিক শট নিতে পারেননি বখতিয়ার। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় সাদা-কালোরা। ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের জাফর ইকবাল।
বক্সের ডান প্রান্ত দিয়ে বল ঠেলে দেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। পোস্ট ফাঁকা। বল জালে ঠেলে দিলেই হতো। কিন্তু এমন সুযোগও হেলায় হারালেন জাফর ইকবাল। তার শটে বল চলে যায় মাঠের বাইরে। শেখ রাসেলও আর গোল শোধ দিতে পারেনি। ফলে হ্যাটট্রিক জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,