editor
প্রকাশিত: 2:09 PM, May 10, 2021
অনলাইান ডেস্ক
মৌসুম শেষে জুভেন্টাসের প্রাপ্তির খাতাটা শূন্য। লক্ষ্য এবার আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নেয়া। তবে সেই প্রতিযোগিতায়ও বড় ধাক্কা খেলো আন্দ্রে পিরলোর দল। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে জুভদের ৩-০ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এলো এসি মিলান। শীর্ষ চারে থেকে ক্রিস্টিয়ানো রোনালদোদের লীগ শেষ করার আশায় লাগল বড় চোট।
ইতালিয়ান সিরি’আয় টানা দশম শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। বাজে মৌসুম কাটানো জুভদের সে ভাগ্য হয়নি। দীর্ঘ ১১ বছর শিরোপা উঠেছে ইন্টার মিলানের ঘরে।
চ্যাম্পিয়ন নির্ধারণ হলেও লীগটির উত্তেজনা কমেনি। বাকি দলগুলোর মধ্যে চলছে চ্যাম্পিয়নস লীগে জায়গা নেয়ার প্রতিযোগিতা।
৩৫ ম্যাচ ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস। ৭০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চারে। ৭২ পয়েন্ট নিয়ে এসি মিলান তৃতীয় ও আতালান্তা দ্বিতীয় স্থানে। ৮৫ পয়েন্ট চ্যাম্পিয়ন ইন্টার মিলানের। আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে জায়গা পেতে হলে চার দলের সঙ্গে লড়াই করে শীর্ষ চারে থাকতে হবে জুভেন্টাসকে।
রোববার রাতে নিজেদের মাঠে মিলানের কাছে পাত্তাই পায়নি জুুভেন্টাস। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, গোল করতে পারেনি তারা।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোলটি করে ব্রাহিম ডিয়াজ। ফ্রি-কিক পাঞ্চ করে বিপদমুক্ত করতে পারেননি গোলক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে হুয়ান কুয়াদরাদোর বাধা এগিয়ে ডান পায়ে শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিয়ার্ড।
৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। এই মিডফিল্ডারের স্পষ্ট কিক ঝাঁপিয়ে প্রতিহত করেন স্ট্যাসনি। ডি-বক্সে কিয়েল্লিনির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
প্রথমার্ধে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো ৬৮তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে শট নেন। কিন্তু পর্তুগিজ সুপারস্টারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
৭৮ মিনিটে গোল করেন আন্তে রেবিচ। সতীর্থের পাস ডি-বক্সের সামনে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ক্রোয়েট স্ট্রাইকার। তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন ফিকায়ো তোমোরি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,