editor
প্রকাশিত: 3:48 PM, May 10, 2021
অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিরাট কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে উঠে যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ওয়ানডেতে শীর্ষে উঠে বাবর জানান- এখন আমার টার্গেট টেস্ট ব়্যাংকিংয়ে শীর্ষে ওঠা।
কিন্তু টেস্ট ক্রিকেটের অভিজাত ফরম্যাটে শীর্ষে ওঠা তো দূরে থাক, তার ব্যাট কথাই বলছে না এখন।
জিম্বাবুয়ের বিপক্ষে তার নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ব্যাট হাতে বাবর ছিলেন নিষ্প্রভ। ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ০ ও ২ রান।
তবে সিরিজ শেষে সুখবর পেয়েছেন পাক অধিনায়ক। এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাবর আজম।
চলতি বছরের শুরু থেকে এই পুরস্কার চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত তিন মাস ধরে পুরস্কারটি পেয়েছেন ভারতের ক্রিকেটাররা। জানুয়ারিতে উইকেটকিপার ঋষভ পন্ত , ফেব্রুয়ারিতে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে পুরস্কৃত হয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার।
এবার ভারতীয়দের হটিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন পাকিস্তানের বাবর আজম।
আর নারী ক্রিকেটে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান এলিসা হিলি।
এপ্রিলে তিন ওয়ানডেতে ৭৬ গড়ে ২২৮ এবং সাত টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান করেছেন বাবর আজম। অন্যদিকে তিন ওয়ানডেতে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,