editor
প্রকাশিত: 12:27 AM, May 11, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার আব্দুল কাদের রহমানকে মসজিদে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। আহত কাদের নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রশিদ কলোনীর রতন মিয়ার ছেলে।
সোমবার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এ হামলার কোনো কারণ জানা যায়নি। ধারণা করা যাচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় ইউছুফ আলী ওরফে ভান্ডারী (৬০) নামের একজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে জনতা। তিনি একই এলাকার হাজী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।
হামলার শিকার আবদুল কাদেরের ছোটভাই আনোয়ার হোসেন জানান, তার বড়ভাই রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে ইতিকাফে অংশগ্রহণ করেন। গত সাতদিন ধরে তিনি মসজিদে অবস্থান করছেন। সোমবার জোহরের নামাজের সময় তিনি নামাজের কাতারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইউছুফ আলী তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো বলেন, ‘ইউছুফ আলী ভান্ডারীর রশিদ কলোনী এলাকায় একটি বড় গরুর খামার ছিল। ওই খামারের কারণে পরিবেশ দূষণ হওয়ায় এলাকাবাসী বিভিন্ন অধিদফতরে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগপত্রে আমার ভাই আবদুল কাদের রহমানও একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেন। এ ঘটনার জের ধরে তিনি আমার ভাইকে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,