editor
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার রাতে গুলশানের হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁয় এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রেস্তোরাঁর ব্যবস্থাপক মনির হোসেন ও ক্যাশিয়ার সরোয়ার আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁটি গুলশান ১ নম্বরে অবস্থিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল গুলশানের কর্মকর্তারা রেস্তোরাঁটিতে অভিযান শুরু করেন। দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানকালে কর্মকর্তারা রেস্তোরাঁয় বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সিসার অবৈধ মজুত দেখতে পান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটি থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, ২ কেজি নিষিদ্ধ সিসা ও ৩টি হুক্কা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান অঞ্চলের পরিদর্শক শামসুল আলম আজ বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করেন। রেস্তোরাঁটি অনুমোদন ছাড়াই বিদেশি মদ, সিসা ও বিয়ার বিক্রি করে আসছিল।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে বলে জানান শামসুল আলম। গ্রেপ্তার দুই ব্যক্তিকে থানায় হস্তারের প্রক্রিয়া চলছে।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা