editor
প্রকাশিত: 1:46 AM, May 11, 2021
অনলাইন ডেস্ক
আগের ১৪ ম্যাচে মাত্র এক জয় ছিল উত্তর বারিধারার। তাদের প্রতিপক্ষ ব্রাদার্সেরও তাই। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে খাদের কিনারায় থাকা দুই দলের লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে উত্তর বারিধারা ক্লাব। দ্বিতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এক ধাপ উপরে উঠলো সুমন রেজারা। অন্যদিকে টানা পঞ্চম হার দেখলো ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের চলতি আসরে অবনমন অঞ্চলে রয়েছে উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন। অবনমন অঞ্চলে থাকা চার দলের নিজেদের মধ্যে দেখা মানেই অন্যরকম এক লড়াই। কে কাকে হারিয়ে বিপদমুক্তির দিকে একটু এগুবে তা নিয়েই থাকে কৌতুহল।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন এক লড়াইয়ে বারিধারার এ জয়ে বড় ভূমিকা তাদের মিসরীয় তারকা মোস্তফা মাহমুদ কাহরাবার। জোড়া গোল করেছেন মোহামেদ সালাহর দেশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। ১৪ ও ৬৩ মিনিটে তার করা দুই গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ব্রাদার্স। ৭৮মিনিটে সুজন বিশ্বাস গোল করলে জয়ের ব্যববধান ৩-০ হয় বারিধারার। ব্রাদার্স ইউনিয়ন এবারের লীগে আছে খুব বাজে অবস্থায়। ১৬ ম্যাচ শেষ ৫ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে তারা। প্রিমিয়ার লীগ থেকে নেমে যাওয়ার ঝুঁকি প্রতি ম্যাচ পরই বাড়ছে কমলা জার্সিধারীদের।
এদিন ব্রাদার্সের হারের ব্যবধান আরও বড় হতে পারতো। উত্তর বারিধারার পাপন সিংয়ের দুটি শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলের একটি ভালো সুযোগ নষ্ট করেন সুজনও। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ১৩ গোল হজম করল ব্রাদার্স। আবাহনী লিমিটেডের কাছে ৫-২ গোলে হারের পর বসুন্ধরা কিংসের বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরেছিল তারা। প্রথম লেগে ব্রাদার্সের বিপক্ষে ৩-৩ গোল ড্র করা উত্তর বারিধারা এ জয়ে ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,