editor
প্রকাশিত: 11:27 PM, May 11, 2021
অনলইন ডেস্ক
ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তার সঙ্গে ফিরেছেন গোলরক্ষক কোচ লেস ক্লিভেলিও। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে গতকাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার ভোরে জেমি ও ক্লিভেলির ঢাকায় ফেরার কথা জানায়। এদিন বৃটেন থেকে ঢাকায় পৌঁছেন জেমি ও ক্লিভেলি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দুজনকে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে আগামী ৩রা জুন, ভারতের বিপক্ষে ৭ই জুন এবং ওমানের বিপক্ষে ১৫ই জুন বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে কাতারে।
গত মার্চে নেপালে ত্রিদেশীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। এপ্রিলের শুরুর দিকে ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরেছিলেন জেমি।
বাফুফের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় এই ইংলিশ কোচ জানান, অনুশীলনে ফিরতে অধীর হয়ে আছেন তিনি।
জেমি ডে বলেন, আমাদেরকে পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর আমরা আগামী জুনের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য ছেলেদের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবো।’
ক্যাম্পের দলে পুরান শিষ্য আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা ও মিতুল মারমাকে পেয়েছেন কোচ ক্লিভেলি। মাঠে ফিরতে উন্মুখ এই গোলরক্ষক কোচ। ক্লিভেলি বলেন, বাংলাদেশে ফিরতে পেরে খুশি। যেখানে কাজ থেমেছিল, সেখান থেকে ছেলেদের সঙ্গে ফের কাজ শুরু করতে এবং আসন্ন তিনটি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে মুখিয়ে আছি।’ জেমি ও ক্লিভেলির সঙ্গে ঢাকায় আসার কথা ছিল সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসেরও। কোভিড রিপোর্ট ঠিকঠাক না আসায় আসতে পারেননি তিনি।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচের জন্য গত শনিবার ক্যাম্পের দল ঘোষণা করেন কোচ জেমি ডে। ৩৩ জনের স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের পাঁচ জন খেলোয়াড়কে রেখেছেন এই ইংলিশ কোচ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,