editor

প্রকাশিত: 11:46 AM, September 24, 2020

এবার সাইবার বুলিংয়ের মামলা করলেন ঢাবির সেই ছাত্রী

এবার সাইবার বুলিংয়ের মামলা করলেন ঢাবির সেই ছাত্রী

5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর ৬ সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুটি মামলার পর এবার সাইবার বুলিংয়ের অভিযোগে আরও একটি মামলা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী৷ রাজধানীর শাহবাগ থানায় বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি করেন তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

8

মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, দুটি মামলা করার পর থেকে তামান্না ফেরদৌস শিখা, তামান্না আক্তার, তাজুল ইসলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নূর, মো. তুহিন মোল্লা হৃদয়, মেহেদী হাসান সুজন ও রেজাউল করিম কাজল নামের ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ফেসবুক গ্রুপসহ অজ্ঞাত শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে তাঁর নামে ‘যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ’ পাবলিক পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান এই ছাত্রী।

5

এর আগে ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অভিযোগে ডাকসুর বিদায়ী ভিপি নুরুল ও তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গত রবি ও মঙ্গলবার রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়৷ দুটি মামলারই বাদী সেই ছাত্রী।

3

প্রথম মামলাটিতে ১ নম্বর আসামি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আর দ্বিতীয় মামলায় ১ নম্বর আসামি সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান৷ দুই মামলাতেই আসামি হিসেবে রয়েছেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকি। দুটি মামলাকেই ‘মিথ্যা, হয়রানিমূলক ও যড়যন্ত্রমূলক’ দাবি করে এগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন নুরুলসহ পরিষদের নেতা-কর্মীরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

4 মো: আল-আমিন মিয়া 7 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
7