editor
প্রকাশিত: 2:13 PM, May 13, 2021
অনলাইন ডেস্ক
পল্টুনের তার ছিড়ে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসের নিখোঁজ চালকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের দুইদিন পর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে চালক মো. মারুফ হোসেনের (৪৪) লাশ উদ্ধার করা হলো।
নিখোঁজ মারুফ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৭নং ফেরিঘাট এলাকায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। পরে দৌলতদিয়া অপেক্ষমান থাকা তার দুই ভাই ও স্বজনদের খবর দেয় নৌ পুলিশের পরিদর্শক মো. মুন্নাফ আলী। নিহতের দুই ভাই নিশ্চিত করেন লাশটি তার ভাই মো. মারুফ হোসেনের।
দৌলতদিয়া নৌ পুলিশের পরিদর্শক মুন্নাফ আলী বলেন, পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন এটি তার ভাইয়ের লাশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দৌলতদিয়া ফেরিঘাটের ৫নং ফেরিঘাট থেকে গাড়িসহ পদ্মায় ডুবে যায় মারুফ। স্থানীয়রা জানান, তার ছিড়ে যাওয়ার পর মারুফ গাড়ী থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,