editor
প্রকাশিত: 12:01 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তরা কোরবান আলী সোহেল (২২) নামের স্থানীয় এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর পেশকার পাড়ায় এ ঘটনা ঘটে। সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এছাড়া তিনি উপজেলা বিএনপির নেতা কালাম হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় সোহেল তার এক বন্ধুর মোটরবাইক নিয়ে বাড়ি থেকে সীতাকুণ্ড বাজারে যাচ্ছিলেন। তাদের মোটরবাইকটি উপজেলা গেট অতিক্রম করার সময় পেছন থেকে আসা একইমুখী সিএনজি অটোরিকশার ভেতর থেকে অজ্ঞাত দুষ্কৃতরা তাদের গাড়িকে লাথি মারেন। লাথির সাথে সাথে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুষ্কৃতরা সিএনজি টেক্সি থেকে নেমে তাদের হামলা করলে বাইক চালক দৌড়ে পালিয়ে যান। এসময় দুষ্কৃতরা সোহলকে পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তদের হাতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,