editor
প্রকাশিত: 12:38 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
প্রায় ১৪ মাস পর দর্শক ফিরেছে গ্যালারিতে। স্ট্যামফোর্ড ব্রিজে ভক্ত-সমর্থকদের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলো চেলসি। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়াল লীগে তিন নম্বরে উঠে এলো টমাস টুখেলের দল।
অ্যান্টনিও রুডিগারের গোলের পর জয়ের ভিত গড়েন জর্জিনহো। কেলেচি ইহেনাচো শেষ অংশে ব্যবধান কমালেও তৃতীয় স্থান হারায় লেস্টার।
টমাস টুখেলের অধীনে পাল্টে যাওয়া চেলসি হঠাৎ করেই দুই ম্যাচে হেরে বসে। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠল চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠা দলটি।
প্রথমার্ধেই মোট ১১টি শট নেয় চেলসি, যার চারটি লক্ষ্যে ছিল। গোটা ম্যাচে মোট ১৭বার লেস্টারের গোলবারের উদ্দেশ্যে শট নেয় চেলসি। অপরদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে ৭টি শটের ৩টি লক্ষ্যে রাখে লেস্টার।
প্রথমার্ধে দু’বার বল জালে জড়ান টিমো ভেরনার।
২১তম মিনিটের মাথায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন এই জার্মান স্ট্রাইকার। তবে অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়। এরপর ৩৩তম মিনিটে হেডে গোল করেন ভেরনার। ভিএআরের সাহায্যে দেখা যায় জার্মান ফুটবলারের হাতে লেগে বল জালে জড়ায়।
বিরতি থেকে ফিরে কাক্সিক্ষত গোলেলর দেখা পায় চেলসি। ৪৭তম মিনিটে খুব কাছ থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার রুডিগার।
৬৬ ভেরনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।
৭৬মিনিটে ব্যবধান কমান কেলেচি ইহেনাচো। এনডিডির পাস পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।
এ মৌসুমে লেস্টারের বিপক্ষে তিনবারের দেখায় এটি চেলসির প্রথম জয়। আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে লেস্টারের মাঠে ২-০ গোলে হেরেছিল টিম ব্লুজ। আর গত শনিবার এফএ কাপের ফাইনালে হারে ১-০ গোলে।
৩৭ ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে তিনে ওঠা চেলসির পয়েন্ট ৬৭। চার নম্বরে নেমে যাওয়া লেস্টারের পয়েন্ট ৬৬।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,