editor
প্রকাশিত: 2:16 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
আইপিএল স্থগিত হওয়ার পর ৬ই মে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের কারোনা পরিস্থিতি ভয়ঙ্কর হওয়াতে বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে দু’জনকেই কোয়ারেন্টিনের জন্য হোটেলে অবস্থান করতে হয়। সরকারের কঠোর কোয়ারেন্টিন নীতির কারণে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের মাঠে ফেরার কথা ছিল ২১শে মে। তবে টানা ১২ দিন হোটেলে কাটানোর পর দেশের দুই ক্রিকেট তারকার মুক্তি মিলেছে। গতকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন। সেই সঙ্গে রাতেই দল বায়ো বাবোল নিশ্চিত করতে উঠেছে হোটেলে। তাই সাকিব ও মোস্তাফিজ নির্ধারিত সময়ের ২ দিন আগে মুক্তি পেলেও আবারো তাদের দলের সঙ্গে যোগ দিতে হয়েছে।
অন্যদিকে বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা মাঠে নির্ধারিত সময় বিকাল ৪ টায় অনুশীলন শুরু করতে পারেনি তামিম ইকবালের দল। বৃষ্টি থামার পর ২০ মিনিট মাঠে ফুটবল খেলেই সময় কাটায় দল।
কিন্তু ফের তীব্র বৃষ্টি শুরু হলে মাঠের অনুশীলন বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দিনের অনুশীলনের ১ ঘন্টা বাকি থাকতেই সন্ধ্যা সাড়ে ৬টায় তা স্থগিত করে টিম ম্যানেজমেন্ট। জৈব সুরক্ষা বলয়ে হোটেলে ওঠার আগে প্রাথমিক দলের সবার দ্বিতীয় দফায় করোনা টেস্ট ফলাফল নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টেও সবার নেগেটিভ এসেছে। ’
ভারত থেকে আইপিএল খেলে ফিরেই হোটেলে বন্দি হয়ে পড়েন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ তিনি জাতীয় দলের সঙ্গে ছিলেন এই বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিলেন তিনি। তবে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচেই ইনজুরিতে পড়েন সাকিব। এরপরই ছুটি নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে। যে কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। এরপর গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও আইপএল খেলার জন্য নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব। খেলার কথা ছিল আসন্ন ওয়ানডে সিরিজেও। তবে করোনার ভয়াল থাবায় ভারতে আইপিএল মাঝ পথেই স্থগিত হয়ে যায়। এরপরই বিশেষ বিমানে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষ। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে খেললেও আইপিএল খেলতে মোস্তাফিজও ছিলেন না শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে। তবে দেশের সেরা এই তরুণ পেস বোলারকে দেখা যাবে লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দলের দুই তারকা ফিরে আসায় টাইগার শিবির এখন দারুণ শক্তিশালী। তবে ১৪ দিনের কোয়ারেন্টিনের কারণে তাদের অনুশীলনে অংশ নেয়া ছিল অনিশ্চয়তায়। শেষ পর্যন্ত ১২ দিন পর দু’জনকে ছাড়পত্র দেয় সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়। কিন্তু বৃষ্টি বাঁধায় মাঠে এসেও পুরোদমে অনুশীলন করতে পারেননি দু’জন। এছাড়াও এই সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েছে দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাদের ছাড়া দলের সবাই ছিলেন অনুশীলনে। আজকের অনুশীলনে নির্ধারিত সময় ছিল বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ের আগেই স্থগিত করতে বাধ্য হয় বিসিবি।
আজ সকাল ১০ টায় ফের মাঠে অনশীলনে নামবে বাংলাদেশ দল।
অন্যদিকে দুপুর ২টায় মাঠে আসবে সফরকারী শ্রীলঙ্কা দল। আজই শেষ হয়েছে তাদের তিন দিনের কোয়ারেন্টিন। ১৬ই মে ঢাকায় পা রাখার পর থেকেই তারা বন্দি ছিলেন টিম হোটেলে। এর মধ্যে দুই দফা তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। সেই কারণেই আজ থেকে তাদের অনুশীলন করতে কোন বাঁধা নেই।
সিরিজের প্রথম ম্যাচ ২৩শে মে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,