editor
প্রকাশিত: 3:00 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর দুমকি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে সেলিনা বেগম (৪১) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় লেবুখালী ফেরিঘাটসংলগ্ন চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম পটুয়াখালী সদর থানার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবারবাড়ি দুমকি উপজেলার আলগি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুখালী ফেরি পার হয়ে ওঠার সময় (ঢাকা মেট্রো-ট-১১-৭১২৭) মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই স্কুলশিক্ষিকা রাস্তায় ছিটকে পড়ে যান।
এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে স্কুলশিক্ষিকা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,