editor

প্রকাশিত: 5:30 PM, May 19, 2021

নির্যাতনকারী সেই সুলতানের বিরুদ্ধে রিকশাচালকের মামলা

নির্যাতনকারী সেই সুলতানের বিরুদ্ধে রিকশাচালকের মামলা

অনলাইন ডেস্ক
পুরান ঢাকার বংশালে রিকশাচালককে মেরে অজ্ঞান করে ফেলা সেই ‘প্রভাবশালী’ মো. সুলতান আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) বাদী হয়ে বংশাল থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগে সুলতানকে আটক ঘটনার দিন আটক করেছে পুলিশ।

মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তার আসামিকে গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেন আদালত।

গত ৪ মে বংশালে রিকশাচালক আবদুল হামিদকে মেরে অজ্ঞান করে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার দুপুরের দিকে বংশালের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে ওই ঘটনা ঘটে।

সুলতান পেশায় বাচ্চাদের বাইসাইকেলের ব্যবসায়ী। সন্ধ্যায় (৪ মে ) বংশাল চার রাস্তার মোড় ক্রসিং থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

পুলিশ জানায়, নির্যাতনকারী ওই ব্যবসায়ীর রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও বংশালে স্থানীয় ব্যবসায়ী হওয়ায় অনেক প্রভাবশালী তিনি।এ ছাড়া বংশালে তার চারতলা একটি বাড়ি রয়েছে।তারা পাঁচ ভাই সেখানে থাকেন।

নির্যাতনকারী মো. সুলতান আহমেদকে আটক করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা সেদিন বলেছিলেন, একজন সংবাদকর্মী মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ (মঙ্গলবার) দুপুর আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে ওই রিকশাচালক অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন।ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে।

এরই পরিপ্রেক্ষিতে বংশাল থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে (মো. সুলতান আহমেদ) আইনের আওতায় আনে বলে জানান এআইজি সোহেল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,