editor
প্রকাশিত: 9:57 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ। আগামী ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন। জাতিসংঘ সদর দফতর এ তথ্য জানিয়েছে।
এক টুইটার বার্তায় ভলকান বোজকিশও বিষয়টি নিশ্চিত করেন।
জাতিসংঘ সদর দফতর জানায়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এ ছাড়া ভোলকান বোজকির ঢাকা সফরকালে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য দেবেন। এতে বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বহুপক্ষীয় ও জাতিসংঘ ব্যবস্থা গুরুত্ব পাবে। তিনি বাংলাদেশে জাতিসংঘ দলের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাবেন। সেখানে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকাণ্ড সরেজমিন দেখবেন।
আর পাকিস্তান সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,