editor
প্রকাশিত: 1:42 PM, May 20, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব দৃশ্যত প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার উন্মত্ত ও নৃশংস হামলায় গাজা উপত্যকায় অব্যাহতভাবে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছে। এতে আজ বৃহস্পতিবার কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ নিয়ে ১১ দিনের যুদ্ধে ৬৪টি শিশু সহ কমপক্ষে ২২৭ জন ফিলিস্তিনিকে হত্যা করলো নেতানিয়াহু সরকার। পক্ষান্তরে ইসরাইলে নিহত হয়েছে ১২ জন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, বুধবার গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। তিনি প্রত্যাশা করেছেন আজ বৃহস্পতিবারের মধ্যে যুদ্ধবিরতির জন্য উত্তেজনা উল্লেখযোগ্যভাবে প্রশমিত হবে।
ওই ফোনকলের সামান্য পরেই নেতানিয়াহু দম্ভভরে ঘোষণা দিয়েছেন, ইসরাইলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় বোমা হামলা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। ওদিকে ইসরাইল এবং গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চেষ্টা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ায় সে প্রচেষ্টাও অচল হয়ে গেছে। এ অবস্থায় ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে যে, শুক্রবার নাগাদ ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। এ নিয়ে আলোচনায় লিপ্ত যুক্তরাষ্ট্র ও বিদেশি কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে। এতে বলা হয়েছে, হামাসের নেতাদের সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন মিশরীয় কর্মকর্তারা। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী তাদের লক্ষ্য প্রায় পূরণ করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যুদ্ধবিরতির মেকানিজম প্রায় পূর্ণতার দিকে। এখন শুধু সময়ের অপেক্ষা।
এ সম্ভাবনা আরো জোরালো হয়েছে হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের কথায়। তিনি পূর্বাভাস দিয়েছেন যে, ইসরাইল ও গাজার এই উত্তেজনা কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে যাবে। তিনি লেবাননের আল মায়াদিন টিভি’কে বলেন, আমি মনে করি চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা সফলতা পাবে। এক বা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে বলে আমার প্রত্যাশা। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হবে এই যুদ্ধবিরতি। মিশরের নিরাপত্তা বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছেন, মধ্যস্থতার পর উভয় পক্ষ যুদ্ধবিরতির মূলনীতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে