editor
প্রকাশিত: 8:06 PM, May 20, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফুটবল হলো ক্রীড়া মহাযজ্ঞগুলোর একটি। যদিও একটা বিশ্বকাপ দেখতে অপেক্ষা করতে হয় চার বছর। বিশ্বকাপ চালু হওয়ার পর থেকে এ নিয়ম চলছে। এত বছর পর ফিফার কাছে নতুন প্রস্তাব গেছে বিশ্বকাপ যেন ২ বছর পরপর আয়োজন করা হয়। এমন প্রস্তাব এসেছে সৌদি আরবের থেকে। নারী ও পুরুষ উভয় বিশ্বকাপই দুই বছর পরপর আয়োজনের প্রস্তাব দিয়েছে সৌদি। বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে মেয়েদের বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের কথা বলেছিলে। এবার সৌদি আরবের প্রস্তাবনায়, দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এবং প্রভাব খতিয়ে দেখার জন্য ফিফার কাছে অনুরোধ করা হয়েছে। ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করা হবে। আগামীকাল শুক্রবার থেকে সুইজারল্যান্ডের জুরিখে ২১১ সদস্য দেশকে নিয়ে অনলাইনের মাধ্যমে এই কংগ্রেস শুরু হবে।
২০২৩ মেয়েদের বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে ২৪ দলের জায়গায় খেলবে ৩২টি দল। সেপ ব্লাটার ফিফা সভাপতি থাকতে ২০ বছর আগে একবার গুঞ্জন উঠেছিল, দুই বছর পরপর ছেলেদের বিশ্বকাপ আয়োজনের। এবার ফের শুরু হলো সেই গুঞ্জন। ইনফান্তিনো ফিফা সভাপতি হওয়ার পর ফুটবলে নতুন নতুন বিষয় যোগ করার চেষ্টা করে যাচ্ছেন। যদিও ফুটবলারদের সংস্থা ফিফপ্রো বলেছে, বেশি বেশি টুর্নামেন্ট হলে খেলোয়াড়েরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,