editor
প্রকাশিত: 9:59 PM, May 20, 2021
অনলাইন ডেস্ক
ফুটবল ঈশ্বর খ্যাত আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে হত্যার দায়ে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। এর মাত্র ২ সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রপাচার হয়েছিল তার। মৃত্যুর পর তার পরিবার দাবি করে, মৃত্যুর পেছনে অন্য কারো হাত রয়েছে বলে সন্দেহ করছেন তারা। এর ভিত্তিতেই শুরু হয় বিশেষ তদন্ত। তদন্ত করতে আর্জেন্টিনার পুলিশ ম্যারাডোনার মস্তিষ্কের অস্ত্রপাচার করা চিকিৎসক ড. লিওপোল্ডো লুকের বাড়ি ও হাসপাতালে অভিযান চালায়। অভিযানের পর পুলিশ দাবি করেছে, এটি একটি হত্যাকাণ্ড ছিল তার পক্ষে প্রমাণ রয়েছে।
এ খবর দিয়েছে এএফপি।
মৃত্যুর পর চিকিৎসকরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে ম্যারাডোনার। কিন্তু তারপর ম্যারাডোনার মেয়েরা বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ ছিল, চিকিৎসকদের অবহেলার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। সেসময় অভিযুক্ত চিকিৎসক লিওপোল্ডো লুক মিডিয়ার সামনে এসে কেঁদে ফেলেছিলেন। তার দাবি ছিল, তিনি তারকা ফুটবলারকে বাঁচানোর সবরকম চেষ্টা করেছিলেন। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।
এবার সেই লুকসহ মোট ৭ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে মামলা দায়ের হলো। আদালতের তরফ থেকে অভিযুক্তদের দেশ ছাড়তে মানা করা হয়েছে। ম্যারাডোনার ২ মেয়ে এই অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ম্যারাডোনার শরীর আরো খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ি করেন মারাদোনার ২ মেয়ে। এরপরেই তদন্ত শুরু করে আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ু শল্যচিকিৎসক লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের। আগামি ৩১শে মে আদালতে উঠতে যাচ্ছে মামলাটি।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে