editor
প্রকাশিত: 1:12 PM, May 22, 2021
অনলাইন ডেস্ক
মৌসুম শেষে স্পেনে পাড়ি জমাচ্ছেন সার্জিও অ্যাগুয়েরো। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর এমনই খবর। তবে বেতনের অঙ্কটা মোটেও মানানসই নয় আর্জেন্টাইনের সঙ্গে। শোনা যাচ্ছে, বার্সেলোনার সঙ্গে অ্যাগুয়েরোর চুক্তির অঙ্কটা বার্ষিক ৫ মিলিয়ন ইউরো। যা তার বর্তমান বেতনের অর্ধেকের চেয়েও কম।
গত গ্রীষ্মকালীন দলবদলে লুইস সুয়ারেজকে ছেড়ে দেয় বার্সা। এরপর থেকেই একজন পরীক্ষিত সেন্টার ফরোয়ার্ডের খোঁজে কাতালান ক্লাবটি। নবনির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তা বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্দকে দলে ভেড়াতে চাইলেও বার্সার বর্তমান আর্থিক দুর্দশার কারণে সেটি সম্ভব হবে না। এর ফলেই ফ্রি এজেন্টে চোখ দলটির।
আর চলতি মৌসুম শেষে সিটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে অ্যাগুয়েরোর। তাকে দলে টানতে কোনো অর্থ খরচ করতে হবে না কাতালানদের।
বেতনের দিক দিয়েও বেশ সাশ্রয়ী অ্যাগুয়েরোকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে বার্ষিক ৫ মিলিয়ন ইউরো বেতন দেবে বার্সা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকা। তবে টাকার পরিমাণটা অ্যাগুয়েরোর বর্তমান বেতনের অর্ধেকের চেয়েও কম। ম্যান সিটিতে বছরে ১১.৯৭ মিলিয়ন ইউরো বেতন পান তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা।
ইতিহাদে চলতি মৌসুম মোটেও ভালো কাটাননি অ্যাগুয়েরো। চোটের সঙ্গে লড়াই করে গোটা মৌসুমে খেলেছেন মাত্রটি ১৮ ম্যাচ। গোল করেছেন ৪টি। স্বভাবতই তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ইংলিশ ক্লাবটি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবর, আগামী ২৯শে মে চ্যাম্পিয়ন লীগ ফাইনালের পরই সিটি ছেড়ে বার্সেলোনায় মেডিকেল পরীক্ষার জন্য যাবেন অ্যাগুয়েরো।
এদিকে আগামী দলবদলে লিওঁ ফরোয়ার্ড মেম্ফিস ডিপেও আছেন বার্সেলোনার নজরে। অ্যাগুয়েরোর মতো তার চুক্তিও ক্লাবের সঙ্গে শেষ হয়ে যাবে চলতি মৌসুম শেষেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,