editor
প্রকাশিত: 4:46 PM, May 22, 2021
অনলাইন ডেস্ক
বৃটেনের নাগরিকদের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে। জার্মানির পাবলিক হেলথ ইনস্টিটিউট কোভিডের নতুন ভ্যারিয়েন্টের জন্য বৃটেনকে উদ্বেগজনক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। রোববার থেকে বৃটেন ও নর্দার্ন আয়ারল্যান্ড থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে নিষেধাজ্ঞায় ছাড় দেয়া হয়েছে অনেকের জন্য। বৃটেন ও নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আসলেও জার্মান নাগরিকদের ক্ষেত্রে প্রবেশে কোনো বাধা নেই। একইসঙ্গে জার্মান নাগরিকদের স্ত্রী এবং ১৮ বছরের কম বয়স্ক সন্তানের ক্ষেত্রেও প্রবেশাধিকার থাকবে। তবে এক্ষেত্রে তাদেরকে একসঙ্গে সফর করতে হবে। এছাড়া, কারো নিকট আত্মীয় মারা গেলে সেক্ষেত্রে জার্মানিতে প্রবেশে ছাড় পাওয়া যাবে।
তবে বৃটেন থেকে আসলে যে কোনো পরিস্থিতিতেই তাকে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। এমনকি করোনা টেস্টের ফল নেগেটিভ আসলেও তার জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জার্মানিতে যারা ট্রানজিট করবেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে তাদেরকে অবশ্যই শুধু বিমানবন্দরের ট্রানজিট এলাকার মধ্যেই অবস্থান করতে হবে।
এদিকে বৃটিশদের নিয়ে পুরোপুরি উল্টো অবস্থান নিয়েছে স্পেন। দেশটি এতোদিন ধরে থাকা বৃটিশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ বলেন, বৃটিশ ভ্রমণকারীদের আমন্ত্রণ জানাতে পেরে স্পেন আনন্দিত।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে