editor
প্রকাশিত: 1:26 PM, May 23, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে সায়মা (৭) নামে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে যায় ১৭ ঘর।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নানাবাড়িতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই শিশু।
নিহতের নাম সায়মা আক্তার (৭)। সে পূর্ব পুঁইছড়ির আমানউল্লাহর মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৭ ঘর পুড়ে যায়। ওই সময় সব ঘরের লোকজন বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি শিশু সায়মা।
আগুনে মো. জামাল, আনোয়ারা বেগম, শাকির আহমদ, জয়নাল আবেদীন, জমির হোসেন, মো. মুজিব, মো. হোসেন, আবদুচ ছত্তার, বাদশা মিয়া, বদিউল আলম, মো. বেলাল, রহিম উল্লাহ, হাবিবুর রহমান, হামিদুর রহমান, মো. বশির, মো. আনিস ও মো. কামালের ঘর পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,