editor
প্রকাশিত: 2:08 PM, May 23, 2021
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে অজু করতে গিয়ে মারা গেছেন আলী আহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধ।
শনিবার রাতে রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের পাশে বটতলা নামক স্থানে পুকুরে তিনি অজু করতে যান। এর পর রোববার সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে স্থানীয়দের ধারণা, পুকুরে অজু করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত আলী আহাম্মদ দরবেশ হায়দরগঞ্জ বাজারের মৃত আইউব আলী দরবেশের ছেলে। তিনি বিয়ে করেননি।
মৃতের ভাই আবদুস সোবহান জানান, দীর্ঘদিন ধরে আলী আহাম্মদ চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের খতিব আনোয়ার হোসাইন তাহের জাবেরির খাদেম ছিলেন। গত কয়েক দিন আগে তিনি খাদেমের কাজ থেকে অবসরে যান। তিনি বিয়ে করেননি।
শনিবার রাতে তিনি হায়দরগঞ্জ কামিল মাদ্রাসার সামনের মসজিদে নামাজ পড়তে যান। অনেক খোঁজাখুঁজি করে ভাইকে পাইনি।
রোববার সকালে লোকজন খবর দিলে বটতলা নামক স্থানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। স্বজনদের অনুরোধে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,